Posts

বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো?

বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো? ✍️  আহাসান হাবিবুল্লাহ বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো? সত্যের ভাষণ দাও মুখে, অন্তরে জমে কপটতার রণ। দিনে তুমি নীতির পুরোহিত, রাতে মিথ্যার রাজা তুমি। মানুষের ভরসা ভাঙো হাসতে হাসতে, তবু মুখে ন্যায়ের গান গাও তুমি। মুখোশে তোমার আলো ঝলমল, চোখে তবে অন্ধকার ঘন। আয়নায় তাকাও একটুখানি, দেখো— মানুষ হারিয়ে গেছে কখন!

Cry for the Future

Title: Cry for the Future Author: Ahasan Habibulla A boy was born—and the heavens wept, Yet the world rejoiced at his cry. Before his eyes beheld the sun, A book was placed into his fragile hands. Too heavy for his frame, Yet he bore it, A silent herald of the life to come. Childhood fled like smoke through trembling fingers. Before laughter could bloom, Duty descended— His father’s voice a distant drum, The family’s hope a chain upon his shoulders. Bright hues of boyhood dreams Dissolved into shadowed gray. Adolescence arrived, tempestuous and fierce, Dreams of glory struck by lightning of despair. Life, a cruel paramour, Betrayed him with sweet illusions. The boy within starved, Shivering in ambition’s cold corridors. He grew, he married, Dinners weighed with the strife of mother and wife, Youth’s brilliance swallowed by shadow. Old age came swiftly, pale as twilight, A specter upon the harvest of his days. His son wed, Yet he still dreamed, Placing fragile hope In the hands of a gra...

শিক্ষার্থী

শিক্ষার্থী  আমরা ইন্টারনেট নই, আপনি যা জানতে চান, তাই বলবো। আমরা জেরক্স মেশিন নই, আপনি যা লিখতে বলেন, তাই লিখে দেবো। আমরা তো কম্পিউটার নই, যেভাবে পরিচালনা করবেন, সেভাবেই চলবো! আমরা যে শিক্ষানবিশ, ভুল করাটাই আমাদের প্রধান কর্ম। আপনারা তো মহান, বিজ্ঞ, জ্ঞানী পণ্ডিত, ভুল শুধরে দেওয়াই আপনাদের ধর্ম। ছিলেন রবি, বিশ্বকবি, তিনিই তো বুঝিয়েছিলেন এর মর্ম। মারা গেছে তোতা, রয়ে গেছে খাঁচা, আমরা আটকে পড়া নতুন পাখি। চাতকের মতো আজ ও মুক্তির অপেক্ষায় থাকি!

ধর্মান্ধতা-ময় রাজনীতির যুগে শিক্ষার গুরুত্ব

 ধর্মান্ধতা-ময় রাজনীতির যুগে শিক্ষার গুরুত্ব:- বর্তমান সময়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অনেক রাষ্ট্রেই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। ধর্মান্ধতা যখন রাজনীতির হাতিয়ার হয়, তখন তা সমাজকে কুসংস্কার, বিভেদ ও অন্ধ বিশ্বাসের অন্ধকারে ঠেলে দেয়। এ অবস্থায় শিক্ষাই একমাত্র উপায় যা মানুষকে যুক্তিবাদী, ন্যায়পরায়ণ ও প্রগতিশীল চিন্তার পথে পরিচালিত করতে পারে। ১. ধর্মান্ধতা ও তার প্রভাব ধর্মান্ধতা (fanaticism) তখনই বিপজ্জনক হয়ে ওঠে, যখন এটি যুক্তির জায়গা দখল করে নেয়। এর ফলে— 1.সমাজে সহিষ্ণুতা নষ্ট হয়, মানুষের মাঝে বিভেদ বাড়ে। 2.একদল মানুষ নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করে, অন্যদের অধিকার খর্ব করে। 3.বিজ্ঞান ও মুক্তচিন্তার পরিসর সংকুচিত হয়, যার ফলে জাতির সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। 4.গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, কারণ যুক্তির বদলে আবেগপ্রবণ ধর্মীয় স্লোগান রাজনৈতিক ফায়দার হাতিয়ার হয়ে ওঠে। ২. শিক্ষার গুরুত্ব: ধর্মান্ধতার প্রতিষেধক শিক্ষাই পারে মানুষকে অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করে যুক্তিবাদী ও মানবিক করে তুলতে। 1.যুক্তিবাদী চিন্তা গড়ে ওঠে: শিক্ষা মানুষকে চিন্তার স্বাধীনতা দেয় এবং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার ক...

Class-12 Education 2025 All important Questions with answer

Image

শিক্ষা আজ বেচাকেনা

  বিদ্যা এখন টাকার হাতে, গরিব ছেলে পড়ে পথে। স্কুলগুলোর দরজা বন্ধ, স্বপ্ন সবই হলো মন্দ। শিক্ষক নাই, ক্লাসও ফাঁকা, কোথায় যাবে ছোট্ট চাঁপা? পড়াতে চায় সে মন দিয়ে, শিক্ষিকা যে হতেই হবে। বেসরকারি স্কুলে দামি চেয়ার, টাকা দিলে খুলে দ্বার। গরিব শিশু কাঁদে চুপে, বিদ্যা থাকে তাদের দূরে। এইভাবে কি গড়বে দেশ? ন্যায়বিচার কি হবে শেষ? সবার জন্য শিক্ষা চাই, আলো জ্বালো, পথ দেখাই!

Class-12 Education Suggestion -2025

  উচ্চমাধ্যমিক শিক্ষবিজ্ঞান সাজেশন ২০২৫ #Education প্রথম অধ্যায় - শিখন ১। আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।*** ২। প্রেষণ ক্রিয়া কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। ৩। ক্ষমতা কাকে বলে? থাস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো।*** ৪। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো।** ৫। পরিনমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিনমনের ভূমিকা আলোচনা করো।* ৬। বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো। দ্বিতীয় অধ্যায় - শিখন কৌশল ১। স্কিনার বক্স এর বর্ণনা দাও। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো।*** ২। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো।** ৩। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো।* ৪। অন্তদৃষ্টিমুলক শিখন কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় - শিক্ষায় রাশ...