শিক্ষার্থী
শিক্ষার্থী
আমরা ইন্টারনেট নই,
আপনি যা জানতে চান, তাই বলবো।
আমরা জেরক্স মেশিন নই,
আপনি যা লিখতে বলেন, তাই লিখে দেবো।
আমরা তো কম্পিউটার নই,
যেভাবে পরিচালনা করবেন, সেভাবেই চলবো!
আমরা যে শিক্ষানবিশ,
ভুল করাটাই আমাদের প্রধান কর্ম।
আপনারা তো মহান, বিজ্ঞ, জ্ঞানী পণ্ডিত,
ভুল শুধরে দেওয়াই আপনাদের ধর্ম।
ছিলেন রবি, বিশ্বকবি,
তিনিই তো বুঝিয়েছিলেন এর মর্ম।
মারা গেছে তোতা, রয়ে গেছে খাঁচা,
আমরা আটকে পড়া নতুন পাখি।
চাতকের মতো আজ ও মুক্তির অপেক্ষায় থাকি!
Comments
Post a Comment