শিক্ষা আজ বেচাকেনা

 বিদ্যা এখন টাকার হাতে,

গরিব ছেলে পড়ে পথে।

স্কুলগুলোর দরজা বন্ধ,

স্বপ্ন সবই হলো মন্দ।


শিক্ষক নাই, ক্লাসও ফাঁকা,

কোথায় যাবে ছোট্ট চাঁপা?

পড়াতে চায় সে মন দিয়ে,

শিক্ষিকা যে হতেই হবে।


বেসরকারি স্কুলে দামি চেয়ার,

টাকা দিলে খুলে দ্বার।

গরিব শিশু কাঁদে চুপে,

বিদ্যা থাকে তাদের দূরে।


এইভাবে কি গড়বে দেশ?

ন্যায়বিচার কি হবে শেষ?

সবার জন্য শিক্ষা চাই,

আলো জ্বালো, পথ দেখাই!


Comments

Popular posts from this blog

বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো?

Quota

Quota