বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো?

বাঘের মুখোশটা খুলে, নিজেকে দেখেছো কখনো?

✍️  আহাসান হাবিবুল্লাহ

বাঘের মুখোশটা খুলে,
নিজেকে দেখেছো কখনো?
সত্যের ভাষণ দাও মুখে,
অন্তরে জমে কপটতার রণ।

দিনে তুমি নীতির পুরোহিত,
রাতে মিথ্যার রাজা তুমি।
মানুষের ভরসা ভাঙো হাসতে হাসতে,
তবু মুখে ন্যায়ের গান গাও তুমি।

মুখোশে তোমার আলো ঝলমল,
চোখে তবে অন্ধকার ঘন।
আয়নায় তাকাও একটুখানি,
দেখো— মানুষ হারিয়ে গেছে কখন!

Comments

Popular posts from this blog

শিক্ষার্থী

Cry for the Future